প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা তাহমিনা শিরীন।
এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই নিয়োগ কার্যকর হবে।
তাহমিনা শিরীন আইইডিসিআরের বিদায়ী পরিচালক মীরজাদী সেব্রিনার স্থলাভিষিক্ত হচ্ছেন। মীরজাদি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ পেয়েছেন, যা কাল থেকে কার্যকর হবে।