আইইবি নির্বাচনের ফল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) নির্বাচনের ফলাফল গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। ২৪ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৩-২০১৪ মেয়াদের জন্য সভাপতি পদে শামীম জেড বসুনিয়া মোট পাঁচ হাজার ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রকৌশলী এম এ কাসেম পান চার হাজার ৭৭৭ ভোট। সম্মানী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মিয়া মোহম্মদ কাইয়ুম পাঁচ হাজার ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রকৌশলী মো. নূরুজ্জামান পেয়েছেন তিন হাজার ৩১২ ভোট।নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন: ভাইস প্রেসিডেন্ট (একাডেমি ও আন্তর্জাতিক) মেসবাহুর রহমান, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এম এ রউফ, ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) খান মনজুর মোরসেদ, ভাইস প্রেসিডেন্ট (এস অ্যান্ড ডব্লিউ) মো. আবদুস সবুর, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমি ও আন্তর্জাতিক) প্রকৌশলী এস এম গালীব, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) পদে মো. শাহাদাৎ হোসেন, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) পদে মো. রেজাউল করিম, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এস অ্যান্ড ডব্লিউ) শেখ আল আমিন। ঢাকা কেন্দ্রসহ সারা দেশের মোট ৪৩টি কেন্দ্র ও উপকেন্দ্রে একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।