আইইবির চার দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৫৭তম জাতীয় কনভেনশন (সম্মেলন) গতকাল সোমবার শেষ হয়েছে। এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আইইবির চট্টগ্রাম কেন্দ্রে। রেওয়াজ অনুযায়ী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি থাকার কথা ছিল বিরোধী দলের নেতা রওশন এরশাদের। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি বলে জানান আয়োজকেরা।
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি সাদেক মোহাম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, শারীরিক অসুস্থতার কারণে বিরোধী দলের নেতা আসতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. কবির আহমেদ ভূঞা, সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি সাদেক মোহাম্মদ চৌধুরী, সম্পাদক প্রবীর কুমার সেন।
সমাপনী দিনে গতকাল রাতে কনভেনশন ডিনারে আইইবির সদস্য ও অতিথিরা অংশ নেন। গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করেন। অবশ্য সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় এর আগের দিন শুক্রবার।