আইইবির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে চেয়ারম্যান পদে সাদেক মোহাম্মদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান (এডমিন) পদে উদয় শেখর দত্ত এবং সম্মানী সম্পাদক পদে প্রবীর কুমার সেন নির্বাচিত হয়েছেন। ৩ সেপ্টেম্বর আইইবি চট্টগ্রাম কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্থানীয় কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৩০ জন। এ ছাড়া চট্টগ্রাম কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হিসেবে মো. দেলোয়ার হোসেন, মোহাম্মদ হারুন, মনজারে খোরশেদ আলম ও রশীদ আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।