আইইবির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নির্বাচনে ভোট গ্রহণ গতকাল সোমবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। রাত ১১টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভোট গণনা চলছিল। ঢাকাসহ সারা দেশে ১৬টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত তা চলে। এ উপলক্ষে ইনস্টিটিউশন চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। গভীর রাত পর্যন্ত প্রকৌশলীরা অপেক্ষা করেন ফলাফলের জন্য। সংশোধনী: গতকাল সোমবার প্রথম আলোর সাত নম্বর পৃষ্ঠায় ‘আজ আইইবির নির্বাচন’ শিরোনামে প্রকাশিত সংবাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রীয় সভাপতি পদে মো. শামীম জেড বসুনিয়া নির্বাচিত হওয়ার কথা বলা হয়। প্রকৃতপক্ষে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সভাপতি পদে অপর প্রার্থী হলেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মো. আবুল কাসেম। ভুল তথ্য অবগত হওয়ার পর গতকাল প্রথম আলোর অনলাইন সংস্করণেও একটি সংশোধনী দেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।