আইইবির ৫২তম কনভেনশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫২তম কনভেনশন আজ শনিবার শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় কনভেনশন উদ্বোধন করবেন। দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার পেশাজীবী এতে অংশ নিচ্ছেন। পাঁচ দিনের এই কনভেনশনের অনুষ্ঠানমালায় থাকবে স্মৃতিবক্তৃতা, সেমিনার ও কারিগরি অধিবেশন। গতকাল রাজধানীর রমনায় আইইবি ভবনে কনভেনশন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আইইবির সাধারণ সম্পাদক মেসবাহুর রহমান।সংবাদ সম্মেলনে আইইবির সভাপতি এস এম নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম, প্রকৌশলী মো. আবদুর রউফসহ সংগঠনের বিভিন্ন কেন্দ্রের নেতারা উপস্থিত ছিলেন।