আইইবির ৫৫তম কনভেনশন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৫তম কনভেনশন আজ ৩ মে শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। আইইবি সদর দপ্তর রমনা প্রাঙ্গণে কনভেনশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনভেনশন উপলক্ষে গতকাল সকালে আইইবি কাউন্সিল হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পাঁচ দিনব্যাপী এ কনভেনশনে স্মৃতি বক্তৃতা, দুটি কারিগরি অধিবেশনসহ সেমিনার অনুষ্ঠিত হবে।