আইএইউপির অর্ধবার্ষিক সভায় এআইইউবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রধানদের সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) অর্ধবার্ষিক সভায় অংশ নিয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ ইশতিয়াক আবেদীন, ভাইস চ্যান্সেলর কারমেন জেড ল্যামাগনা এবং ভাইস চ্যান্সেলর অফিস ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ প্রতিনিধি শ্যামা ইসলাম। স্পেনের মাদ্রিদের ইউনিভার্সিটি অব আলকালাতে ২৯ মে থেকে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অব আলকালার রেক্টর, আইএইউপির প্রেসিডেন্ট, স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক কর্মকর্তা ও শিক্ষা বিশেষজ্ঞরা। বিজ্ঞপ্তি