আইএইচটি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের টাকা নিয়ে শিক্ষার্থীদের মারামারির জের ধরে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সকাল নয়টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মারামারির ঘটনা তদন্তে চিকিৎসক বদরুল হুদাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।