আইএইচটির শিক্ষার্থীদের অনশন কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) অধ্যাপক সামিউল ইসলামের আশ্বাসে আমরণ কর্মসূচি স্থগিত করেছেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক উত্তম কুমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছিলেন শিক্ষার্থীরা। কর্মসূচির ১২তম দিনে গতকাল বিকেলে ইকবাল সোবহান চৌধুরী ও সামিউল ইসলাম সেখানে গিয়ে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।