আইএফআইসি ব্যাংকের নতুন এমডি সারওয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএফআইসি ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহ এ সারওয়ার। এর আগে তিনি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।শাহ এ সারওয়ার ১৯৮২ সালে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব অস্ট্রেলিয়া থেকে ব্যবসা প্রশাসন বিষয়ে মাস্টার্স ডিগ্রি (এমবিএ) অর্জন করেছেন। বিজ্ঞপ্তি।