আইএফআইসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভা বসুন্ধরা আবাসিক এলাকার কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালমান এফ রহমান। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ আনিসুল হক, অন্য পরিচালকেরা, ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার ও কোম্পানি সচিব আ ক ম মোজহারুল হক। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০১২ সালের সমাপ্ত বছরের লাভ-ক্ষতির হিসাব ও স্থিতিপত্র এবং লভ্যাংশ হিসাবে ১০ শতাংশ বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদন করেন। বিজ্ঞপ্তি।