আইএফআইসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ কার্যক্রম উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. লুত্ফর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার অনুষ্ঠানে বক্তব্য দেন। বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। বিজ্ঞপ্তি।