প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলীতে আইএফআইসি ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উদ্বোধন করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘সময়ের চাহিদার কথা মাথায় রেখে আইএফআইসি ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ব্যাংকের প্রতিটি শাখায় রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। এতে কোনো একটি শাখার গ্রাহক দেশব্যাপী ১০৪টি শাখার যেকোনো একটি থেকে একই সেবা পেতে পারেন। বিজ্ঞপ্তি।