আইএফই এলিভেটরস ও এস্কেলেটরসের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফই এলিভেটরস ও এস্কেলেটরসের বাংলাদেশে বাজারজাতকরণের উদ্বোধন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাবের কার্যকরী কমিটির সদস্য, রিয়েল এস্টেট ব্যবসায়ী, প্রকৌশলী, ব্যাংকার ও বিভিন্ন বহুজাতিক সংস্থার স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন। চীন থেকে আসা আইএফই কোম্পানির তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন কোম্পানির পরিচালক কোয়ানজহং শিন, এক্সিকিউটিভ ম্যানেজার জ্যাসন হ্যাওউ বাই এবং প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার সেলস এক্সিকিউটিভ লিন্ডা ইয়াং। আইএফই এলিভেটরস ও এস্কেলেটরস বাংলাদেশে বাজারজাত করছে ওরিয়েন্টাল গ্রুপ ও ওজি এলিভেটরস লিমিটেড। বিজ্ঞপ্তি।