প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) সম্প্রতি সিটি ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আইএফসির অ্যাকসেস টু ফিন্যান্স অ্যাডভাইসরি সার্ভিসের আওতায় এ চুক্তি স্বাক্ষর করা হয়। ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন এবং আইএফসির পক্ষে বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার কেইল এফ কেলহোফার। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।