প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ব্যাংক লিমিটেড সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সদস্য আইএফসি (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন)-এর সঙ্গে শর্ট-টার্ম ফাইন্যান্সিং (এসটিএফ) এবং গ্লোবাল ট্রেড ফাইন্যান্স (জিটিএফপি)-সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর করেছে। এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান, আইএফসির বাংলাদেশ-ভূটান-নেপাল অঞ্চলের কান্ট্রি ম্যানেজার মি. কাইল এফ কেল্হফারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।