আইএমএসওর ডিজি আজ আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) অধীন আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থার (আইএমএসও) মহাপরিচালক (ডিজি) ক্যাপ্টেন মঈন আহমেদ আজ বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। খবর বাসসের।
ক্যাপ্টেন মঈন বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি)। বর্তমানে লন্ডনে আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) লিয়েনে কর্মরত আছেন তিনি।
আইএমএসও মূলত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার মাধ্যমে সমুদ্র পরিবহনের নিরাপত্তা, বিপদের পূর্বাভাস, দুর্যোগকবলিত সমুদ্র পরিবহনের সন্ধান ও উদ্ধারকাজের সমন্বয়, সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্য সম্প্রচার ইত্যাদি সেবাদান, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে।