আইএমএসওর মহাপরিচালক পদে বাংলাদেশের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার লন্ডনে হয় এ নির্বাচন।
নির্বাচনে বাংলাদেশ ছাড়া ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়ার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মঈন নির্বাচনের সব ধাপেই সর্বোচ্চ ভোট পান (প্রাপ্ত ভোট ৪৯টি)। ৯৯টি দেশ সংস্থারটির সদস্য। এই প্রথম আন্তর্জাতিক এ সংস্থার প্রধান পদে জিতল বাংলাদেশ।
ক্যাপ্টেন মঈন ১৯৭৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ২০০৪ সালে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) যোগ দেন। বর্তমানে তিনি এই সংস্থায় সিনিয়র টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত। বিশেষ ধরনের স্যাটেলাইটের মাধ্যমে আন্তর্জাতিক স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা প্রদান এবং ‘গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস সেফটি সিসটেম’ ও ‘লং র্যাং আইডেনটিফিকেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম অব শিপ’ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে আইএমএসও। বিজ্ঞপ্তি।