আইএলওর এডিজি নিশিমোতো ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহকারী মহাপরিচালক (এডিজি) ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক টোমোকো নিশিমোতো গতকাল রোববার ঢাকা এসেছেন। খবর বাসসের।
সামাজিক সংলাপ ও শিল্পসম্পর্ক বিষয়ক এক জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ সভার উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন টোমোকো নিশিমোতো। আগামীকাল মঙ্গলবার এটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আরএমজি খাতের জন্য সেন্টার অব এক্সিলেন্স উদ্বোধনে অংশ নেবেন নিশিমোতো। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গেও তিনি বৈঠক করবেন। এ ছাড়া মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন তিনি।