আইএলওর পরিচালনা পর্ষদের সদস্য হলেন রায় রমেশ চন্দ্র
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের বিকল্প সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র। গত সোমবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইএলওর সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্যদের নির্বাচিত করা হয়।রায় রমেশ চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর বুলগেরিয়া, ইতালি ও জাপানে ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। ১৯৮০ সাল থেকে তিনি শ্রমিক আন্দোলনে সম্পৃক্ত হন। তিনি জাতীয় শ্রমিক লীগ ছাড়াও বর্তমানে দেশ-বিদেশের একাধিক শ্রমিক সংগঠনের নেতৃস্থানীয় পদে রয়েছেন।আইএলওর পরিচালনা পর্ষদের বিকল্প সদস্য নির্বাচিত হওয়ায় রায় রমেশ চন্দ্রকে অভিনন্দন জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। বিজ্ঞপ্তি।