আইএসআইয়ের সেই এফিডেভিট কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি বলেছিলেন, আইএসআই কোর্টে এফিডেভিট করে কথা বলেছে। সেই এফিডেভিট আপনার কাছে আছে কি? কোথায় সেই এফিডেভিট? আপনার ব্যাগে থাকলে বের করে দেখান। জনগণ দেখতে চায়, আপনি কতটুকু সত্যি কথা বলেছেন।’গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহযোগী সংগঠন যুব জাগপার মানববন্ধনে এম কে আনোয়ার এ কথা বলেন। এম কে আনোয়ার বলেন, ‘সরকারের প্রত্যেকটি অপকর্মের বিচার হবে। কোনোটা বাদ দেওয়া হবে না।’ অশালীন বক্তব্য এক্সপাঞ্জ না করলে বিএনপি আর সংসদে যাবে না: গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আরেকটি মানববন্ধনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘সংসদে প্রধানমন্ত্রী ও তাঁর দলের এমপিরা বিরোধী দল সম্পর্কে যেসব অসত্য, অশালীন কথা বলেছেন, সেসব আমরা এক্সপাঞ্জ করতে বলেছিলাম, কিন্তু তা করা হয়নি।’ তিনি স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যদি আপনি অশ্লীল বক্তব্য ও আইএসআইকে নিয়ে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ না করেন, তাহলে বিএনপি আর কোনো দিনই সংসদে যাবে না।’বিরোধীদলীয় চিফ হুইপ এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার না করায় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন।সরকারের অবৈধ নির্দেশে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বন্ধ করা ও স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে যেতে খালেদা জিয়াকে বাধা দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে ‘দেশনেত্রী ফোরাম’ নামের একটি সংগঠন।