আইএসএএসআইয়ের সদস্য হলেন বৈমানিক ইসতিয়াক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্যতম জ্যেষ্ঠ বৈমানিক ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সোসাইটি অব এয়ার সেফটি ইনভেস্টিগেটরসের (আইএসএএসআই) স্থায়ী সদস্যপদ লাভ করেছেন।
এভিয়েশন নিরাপত্তা এবং বিমান দুর্ঘটনা রোধকরণ বিশেষজ্ঞদের একমাত্র বৈশ্বিক সংগঠন হিসেবে এই সংস্থা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ইসতিয়াক প্রথম বাংলাদেশি, যিনি এই সংস্থার স্থায়ী সদস্যপদ পেলেন। তিনি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ পরিচালনার পাশাপাশি বৈমানিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (ইফাআলপা) নির্বাচিত সহসভাপতি। বিজ্ঞপ্তি।