আইএসএলকিউয়ের স্বর্ণপদক পেল সামিট পাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড প্যারিসে গত ২৫ জুন বিশ্বখ্যাত বিজনেস ইনিশিয়েটিভ ডাইরেকশনের (বিআইডি) প্রদত্ত ২০১২ সালের ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটি ইন লিডারশিপ (আইএসএলকিউ) ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে। গত এক বছরের মধ্যে সামিট পাওয়ার লিমিটেড এই পুরস্কার ছাড়া এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ডস কর্তৃক বেস্ট ফাস্ট-ট্র্যাক পাওয়ার প্রজেক্ট ইন এশিয়া, সাফা (সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টস) কর্তৃক বেস্ট প্রেজেন্টেড অ্যাকাউন্টস অ্যান্ড করপোরেট গর্ভনেন্স ডিসক্লোজার এবং আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডস কর্তৃক বেস্ট পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টস পুরস্কার পেয়েছে। আইএসএলকিউ পুরস্কারপ্রাপ্তিসহ অন্য পুরস্কারগুলো শুধু সামিট পাওয়ার লিমিটেডের একারই প্রাপ্তি নয়, বরং এটি সামিটের সব কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক-সম্পৃক্ত সব প্রতিষ্ঠান, ব্যক্তি ও সমাজ তথা বাংলাদেশের এক বিরাট অর্জন। বিজ্ঞপ্তি।