আইএসও ১৮০০১: ২০০৭ সনদ পেল ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও কর্মপরিবেশ এবং উত্তম নিরাপত্তাব্যবস্থার জন্য সম্প্রতি আইএসও (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন) ১৮০০১: ২০০৭ সনদ পেয়েছে ওয়ালটন। যুক্তরাজ্যভিত্তিক এইচএসকিউ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠানটিকে এ সনদ দিয়েছে। এ সনদ দেওয়ার ক্ষেত্রে কারখানার কর্মপরিবেশ কতটা পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ঝুঁকিমুক্ত তা বিচার করা হয়। কর্মবান্ধব নিয়মনীতি ও এর মাধ্যমে কর্মীদের মনোবল বৃদ্ধিতেও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির পরিবেশ উচ্চমানের বলে স্বীকৃতি পেয়েছে। এর আগে আইএসও ৯০০১: ২০০৮ এবং আইএসও ১৪০০১: ২০০৪ সনদ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।