আইএসে যোগ দিতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির ভারতে কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়ার এক দিন পর দেশটির পুলিশ হায়দরাবাদের চার তরুণকে আটকের খবর দিয়েছে। গত শুক্রবার হায়দরাবাদের পুলিশ জানায়, ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়ে এই তরুণেরা ইরাক ও সিরিয়ায় লড়াইরত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ হয়ে ইরাকে যাওয়ার পরিকল্পনা করছিলেন। গত রোববার পশ্চিমবঙ্গ থেকে আটক করে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশ ওই তরুণদের তাঁদের অভিভাবকের কাছে তুলে দেয়। কলকাতা প্রতিনিধি