আইএসের কথা বলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশে আইএস বলতে কিছু নেই। কিন্তু আইএসের কথা বলে খালেদা জিয়া দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘দলীয়ভাবে স্থানীয় নির্বাচন ও এর সুফল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘জুজুর ভয় দেখিয়ে’ বিদেশ থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ছক আঁকছেন বলে মন্তব্য করেন মোফাজ্জল হোসেন চৌধুরী। ১৯৭১ সাল থেকে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। এরপর নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া। এখন বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন তাঁর ছেলে তারেক রহমান।’