আইওএম আরও ১২৩০ জনকে ফিরিয়ে আনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে মিসর সীমান্তে আশ্রয় নেওয়া আরও এক হাজার ২৩০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এর মধ্যে ভাড়া করা পাঁচটি বিশেষ বিমানে করে আগামী কয়েক দিনের মধ্যেই ৯৩০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আইওএম এ সিদ্ধান্তের কথা জানায়। আইওএমের বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর রাতে প্রথম অলোকে জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওই বাংলাদেশিদের ফেরত আনার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিল।