প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) আবদুল মান্নানের ছেলে মোজতামছির আশরাফ (২৭) গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওই দিন রাতে তিনি উত্তরার বাসা থেকে গ্রামের বাড়ি দোহারের মুকসুদপুরে ইফতারের আয়োজনের জন্য যাচ্ছিলেন। সেখানে গতকাল ইফতার মাহফিলের কথা ছিল। শুক্রবার বাদ আসর নিজ বাড়ির মসজিদ আঙিনায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ অংশ নেন।