প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুতে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কাহালু উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জামগ্রাম ইউনিয়নকে হারিয়ে কাহালু পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সাংসদ এ কে এম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনও তাছলিমা খাতুন ও বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজীউর রহমান।