প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে ‘আইজিপি কাপ যুব কাবাডি’ প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল ইসলাম, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহ্জাহান, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সুধারাম মডেল থানা কোম্পানীগঞ্জ থানাকে পরাজিত করে।