আইজিপি পদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি পদক পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) মো. আবদুল্লাহ আরেফ। সম্প্রতি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। গত বছরের ফেব্রয়ারিতে খুলনায় আটকে পড়া এক মার্কিন নাগরিককে উদ্ধার করে দূতাবাসে পৌঁছে দেন আবদুল্লাহ আরেফ। এর স্বীকৃতিস্বরূপ মার্কিন দূতাবাস থেকে তাঁকে ধনবাদ দিয়ে প্রশংসাপত্র পাঠানো হয়। ওই বছরের ৩ মার্চ প্রথম আলোতে ‘খুলনায় মার্কিন নাগরিক উদ্ধার, মহানগর পুলিশকে ধন্যবাদ দিল মার্কিন দূতাবাস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।