আইজিপিকে হেফাজত আমিরের ধন্যবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না’ এই বক্তব্যের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো হেফাজতে ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হেফাজত আমিরের সঙ্গে গতকাল সকালে সংগঠনের ফেনী জেলার নেতারা দেখা করেন। এ সময় হেফাজত আমির ১৮ ডিসেম্বর বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত আইজিপি শহীদুল হকের ‘কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না’ মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘কওমি মাদ্রাসা সম্পর্কে বাস্তবতা উপলব্ধির জন্য আইজিপি এ কে এম শহীদুল হককে আমি ধন্যবাদ জানাচ্ছি।’
হেফাজত আমিরের প্রেস সচিব মুনির আহমদ প্রথম আলোকে বিজ্ঞপ্তি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।