আইজিপির জাল সুপারিশপত্র!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের জাল সুপারিশপত্র (ডিও) নিয়ে পুলিশের চাকরি নিতে এসে গ্রেপ্তার হয়েছেন এক তরুণ। তাঁর নাম কাজী সুমন (১৯), বাড়ি নগরকান্দা উপজেলার কাজী কড়িয়াল গ্রামে। গত বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ লাইনস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল নয়টা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে পুলিশের নিয়োগ কার্যক্রম শুরু হয়। এতে ২১ জন কনস্টেবল পদের বিপরীতে এক হাজার ৬০০ প্রার্থী সমবেত হন। কাজী সুমন তাঁদেরই একজন। তিনি পুলিশ সুপারের বরাবরে আইজিপির লেখা একটি জাল সুপারিশপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দেন। পরীক্ষা করে দেখা যায়, সেটি জাল। বেলা দুইটায় তাঁকে গ্রেপ্তার করা হয়।