আইজিপির সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রংপুর বিভাগীয় সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল বুধবার পিবিআইয়ের বিভাগীয় কার্যালয়ে এ মতবিনিময় হয়। সকাল সাড়ে নয়টায় নগরের কেরানীপাড়া পিবিআই কার্যালয়ে পিবিআইয়ের পুলিশ সুপার হুমায়ুন কবীরের সভাপতিত্বে এ মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম। মতবিনিময়ে পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, যেসব মামলার আলামত গুরুত্বপূর্ণ, সেসব আলামত সংগ্রহ করে ও ময়নাতদন্তের ওপর পর্যালোচনা করে তদন্তে গুরুত্ব দিতে হবে। পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, রংপুরে পিবিআই প্রতিষ্ঠার সাত মাসের মধ্যে ৩০০ মামলার তদন্তের মধ্যে ১৬৮টি মামলার নিষ্পত্তি হয়েছে। বাকি মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য চেষ্টা চালানো হচ্ছে।