আইজির পদ ও ব্যাজ উন্নীত করার প্রস্তাব পুলিশ সদর দপ্তরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শকের (আইজি) পদ (র্যাংক) ও ব্যাজ উন্নীত করে গাড়িতে তিন তারকা মনোগ্রাম ব্যবহারের অনুমতি চেয়েছে পুলিশ সদর দপ্তর। গত ২৪ ডিসেম্বর পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্রসচিবকে এ ব্যাপারে একটি চিঠি দেওয়া হয়। এতে আইজির পদমর্যাদা ১৯৮৩ সালের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়।চিঠির ব্যাপারে জানতে চাইলে পুলিশের আইজি নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এটা কোনো ব্যক্তির নয়, পুলিশ বাহিনীর মর্যাদার ব্যাপার। সে কারণে এ চিঠি দেওয়া হয়েছে।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, বর্তমানে পুলিশের আইজি তাঁর পদমর্যাদা হিসেবে আড়াআড়িভাবে রাখা তলোয়ার ও লাঠির সঙ্গে একটি তারকাচিহ্নিত ব্যাজ পরেন। অতিরিক্ত আইজিরাও একই ধরনের ব্যাজ ব্যবহার পরেন।পুলিশ সদর দপ্তরের চিঠিতে বলা হয়, স্বাধীনতার পর পুলিশের আইজিরা আড়াআড়িভাবে রাখা তলোয়ার ও লাঠির ব্যাজের সঙ্গে রাষ্ট্রীয় মনোগ্রাম হিসেবে শাপলা পরতেন। কিন্তু ১৯৮৩ সালে তত্কালীন সামরিক সরকার পুলিশের আইজির মর্যাদা এক ধাপ নিচে নামিয়ে দিয়ে শাপলার বদলে তারকা ব্যবহার করতে বাধ্য করে।