আইটি পেশাজীবীদের ব্যবসায় যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ
মার্স সলিউশনস লিমিটেড ও বাংলাদেশ হাইটেক পার্ক যৌথভাবে বিভিন্ন তথ্যপ্রযুক্তি (আইটি/আইটি-ইএস) প্রতিষ্ঠানের মধ্যম স্তরের ব্যবস্থাপক ও পেশাজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। গতকাল শনিবার ফার্মগেটে মার্স সলিউশনসের নিজস্ব প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের (আইসিটি) সচিব এন আই খান, কালিয়াকৈর হাইটেক পার্ক প্রজেক্টের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, বিশ্বব্যাংকের প্রতিনিধি ড্যানিয়েল লালনড ও মার্স সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব ইলাহি চৌধুরী।
সাত দিনব্যাপী এ প্রশিক্ষণের প্রথম দিনে ২০ জনকে বিজনেস কমিউনিকেশনস (ব্যবসায় যোগাযোগ) বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের শিক্ষক দিলারা আফরোজ খান। প্রাথমিক পর্যায়ে চারটি ব্যাচে ৮০ জনকে প্রশিক্ষণ দেবে মার্স সলিউশনস। বিজ্ঞপ্তি।