আইটিইউ কাউন্সিলে আবার বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ২০১০ সালের পর আবারও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে আইটিইউর বার্ষিক সম্মেলনে নির্বাচনে বাংলাদেশ ২০১৫-২০১৮ মেয়াদের জন্য নির্বাচিত হয়। সংস্থার ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৬৭ দেশ ভোট দেয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ১৩টি পদের জন্য ১৭ দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। ১১৫ ভোট পাওয়া বাংলাদেশ হয় সপ্তম। নিজস্ব প্রতিবেদক