আইটিইউর কাউন্সিল সদস্য হলো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

আজ সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে আইটিইউর বার্ষিক সম্মেলনে ভোটাভুটিতে বাংলাদেশ এই সদস্য নির্বাচিত হয়। এতে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ চার বছর মেয়াদে কাউন্সিল সদস্য হয়েছে। ১৬৭ ভোটের মধ্যে বাংলাদেশ ১১৫ ভোট পায়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. এনায়েত হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান।