আইটিসিএল ও এসবিএসি ব্যাংকের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএম কার্ড সেবাদানকারী প্রতিষ্ঠান আইটিসিএলের (কিউ ক্যাশ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। সম্প্রতি প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম এবং কিউ ক্যাশের ব্যবস্থাপনা পরিচালক উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, ব্যাংকের ইভিপি মো. গোলাম নবী, কার্ড ডিভিশনের প্রধান শফিউল আজমসহ ব্যাংকের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।