আইডি, পাসপোর্ট ও ল্যাপটপসহ একটি ব্যাগ হারিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশাযোগে গত রোববার মোহাম্মদপুর থেকে পল্লবী যাওয়ার পথে গোলাম মুহাম্মদ আরিফ নামের এক ব্যক্তি ওই অটোরিকশায় একটি ল্যাপটপের ব্যাগ ফেলে যান। এ ঘটনায় পল্লবী থানায় ওই দিনই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে বলা হয়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি অটোরিকশাযোগে পল্লবীর পলাশ নগরের ১১ নম্বর সেকশনের ৮০ নম্বর বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশা থেকে নামার সময় তিনি ভুলে ওই ব্যাগ রেখে যান। ব্যাগে একটি ল্যাপটপ, দুটি হার্ডডিস্ক, একটি পাসপোর্ট, একটি ন্যাশনাল আইডি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চেকবই, ক্রেডিট কার্ড ও ৫০ হাজার টাকার স্বাক্ষরিত একটি চেক ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল। কেউ ব্যাগটি পেয়ে থাকলে তাঁকে ০১৯৭৩০৬৯৬৮২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।