আইডি কার্ড বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় জেলেদের মধ্যে পরিচয়পত্র (আইডি) কার্ড বিতরণ করা হয়েছে। ওই এলাকার ৪০৪ জন জেলের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়। এ উপলক্ষে গত বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কুদ্দুস খান, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম প্রমুখ। মৎস্য অধিদপ্তরের জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র বিতরণ কর্মসূচির আওতায় জেলেদের মধ্যে এ আইডি কার্ড বিতরণ করা হয়।