আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁও ও নীলফামারীর সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার এসব কর্মসূচি পালিত হয়।
দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলোর আইডিইবি কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, আইডিইবি জেলা শাখার সভাপতি সাহিদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।
নীলফামারীর সৈয়দপুরে আইডিইবির সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় শহরের সাহেবপাড়ায় সংগঠনের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে পাঁচ শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী অংশ নেন।
পরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সর্বক্ষেত্রে কারিগরি শিক্ষাব্যবস্থা চালু, ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবি জানান।