প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসআরএম স্টিল মিলস লিমিটেড সম্প্রতি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও সিটি ব্যাংক লিমিটেডের সঙ্গে ৪ দশমিক ৬৫ কোটি ডলার এবং ৫০০ কোটি টাকার সিন্ডিকেশন মেয়াদি ঋণ উত্তোলনের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী চট্টগ্রামের মিরসরাই এলাকায় বছরে ৮ দশমিক ৬ লাখ টন স্টিল-মেল্টিং এবং বিলেট-ক্যাস্টিং প্ল্যান্ট স্থাপনের জন্য বিএসআরএম স্টিল মিলস সিন্ডিকেশন মেয়াদি ঋণ নেবে। বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলী হোসাইন আকবর আলী, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ও সিটি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে তিন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।