আইডিএলসির ডিএমডি হলেন জিয়াউল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন এইচ এম জিয়াউল হক খান। আজ বৃহস্পতিবার থেকে তাঁর এই পদোন্নতি কার্যকর হবে। জিয়াউল হক খান ১৯৯৯ সালে আইডিএলসিতে যোগদান করেন। এই পদোন্নতির আগে তিনি প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যানশিয়াল অফিসার, জেনারেল ম্যানেজার ইত্যাদি পদে কর্মরত ছিলেন। সে সময় ফাইন্যান্স ট্রেজারি, স্টেকহোল্ডার অ্যাফেয়ার ও প্রশাসন বিভাগ তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হতো। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মালিকানাধীন দুই সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ও আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক হিসেবেও তিনি দায়িত্বরত রয়েছেন। বিজ্ঞপ্তি।