আইডিপি নেতা সালামকে আবার রিমান্ডে নিতে সিআইডির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরকাতুল জিহাদের (হুজি) সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির (আইডিপি) আহ্বায়ক মাওলানা শেখ আব্দুস সালামকে মতিঝিল থানায় সন্ত্রাস দমন আইনের একটি মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ফজলুল হক গতকাল সোমবার এ আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রাব্বানী আজ মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য সংগ্রহ এবং জঙ্গি তত্পরতার অভিযোগে গত নভেম্বরে আবু মোতালেব ওরফে মতু ওরফে মজনু নামে লস্কর-ই-তাইয়েবার এক জঙ্গিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাস দমন আইনের মামলা হয়।