আইডিবির বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার পেল বিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। আগামী ১৫ থেকে ১৬ মে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় আইডিবির ৪১তম পরিচালনা পর্ষদের সভায় এ পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার হিসেবে বিনাকে এক লাখ ডলার, ট্রফি ও সনদ দেওয়া হবে।
গত ২৩ ফেব্রুয়ারি বিনার মহাপরিচালক শমসের আলীর কাছে আইডিবির প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলী ওই পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চিঠি দেন। ওই চিঠিতে কৃষি গবেষণা ও প্রযুক্তি বিষয়ে অবদান রাখায় বিনাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো ওই পুরস্কার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা এ পর্যন্ত ১২টি ফসলের ৮৩টি উন্নত জাত, নয়টি জীবাণু সার ও অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর মধ্যে কয়েকটি জাত লবণ, খরা ও বন্যা সহনশীল হিসেবে পরিবর্তিত জলবায়ু মোকাবিলা করে ভালো ফলন দিতে সক্ষম।