আইডিয়া শেয়ারিংয়ের দুই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের প্রথম আইডিয়া শেয়ারিং ও পাবলিক স্পিকিং প্ল্যাটফর্ম পোডিয়ামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি: প্রথম আলো
অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের প্রথম আইডিয়া শেয়ারিং ও পাবলিক স্পিকিং প্ল্যাটফর্ম পোডিয়ামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি: প্রথম আলো

প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের প্রথম আইডিয়া শেয়ারিং ও পাবলিক স্পিকিং প্ল্যাটফর্ম পোডিয়ামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোডিয়ামের প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান খন্দকার, গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক সাব্বির আহমেদ, প্রথম আলোর মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রুবায়েত তৌহিদ সিদ্দিকী এবং এসিআই ফ্লাওয়ারের অপারেশনস হেড মইনুর রহমান।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রুবায়েত তৌহিদ সিদ্দিকী সাক্ষাৎকারে কী করতে হবে এবং কী করতে হবে না সে সম্পর্কে বক্তব্য দেন। মঞ্চ ত্যাগের আগে পোডিয়ামের অন্তর্ভুক্ত ক্র্যাস কোর্সের শিক্ষানবিশদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন তিনি।

পরে মঞ্চে উপস্থিত হন পোডিয়ামের প্রেসিডেন্ট রায়হান খন্দকার। তিনি প্রথমে ক্র্যাস কোর্স নিয়ে কিছু কথা বলেন। ক্র্যাস কোর্স পোডিয়ামেরই আরেকটি শাখা যেখানে শিক্ষার্থীদের প্রতি তিন মাস অন্তর অন্তর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং বিভিন্ন পরীক্ষার পর কৃতকার্য শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। এই প্রশিক্ষণ প্রদান করেন বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞরা।

এরপর মঞ্চে আসেন সাব্বির আহমেদ। তিনি বিভিন্ন হ্যান্ডআউটস, চাকরির বাজার ও অন্যান্য বিষয় নিয়ে উদ্দীপনামূলক একটি বক্তব্য দেন। শেষে মইনুর রহমান তুহিন বক্তব্য দেন ক্যারিয়ার ও বিবিধ বিষয় নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে গত বছরের সেরাদের হাতে কাজের প্রশংসাসূচক সনদ তুলে দেওয়া হয়।