প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আইন অনুষদের শিক্ষার্থীরা। এসব দাবিতে তাঁরা অনুষদের ডিনকে স্মারকলিপিও দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে তাঁরা এই কর্মসূচি পালন করেন। দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ে সাইকো থেরাপি কেন্দ্র স্থাপন, বিভাগীয় শিক্ষকদের সমন্বয়ে পরামর্শক কমিটি গঠন, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ, অসুস্থ পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা গ্রহণ, বন্ধ ল্যাব চালু ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের মানবিক আচরণ নিশ্চিত করা।এসব দাবিতে শিক্ষার্থীরা অনুষদ ভবনের সামনে এবং বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে দুই দফা মানববন্ধন করেন। শিক্ষার্থীরা অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন।