আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার আখতারুজ্জামান, তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরের স্মৃতিচারণা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে সড়ক ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। চালকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আইন অমান্যকারীদের চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট ও বইবন্ধু সংঘ যৌথভাবে গতকাল শুক্রবার বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটে এই স্মরণসভার আয়োজন করে। সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া তারেক মাসুদের সফরসঙ্গী মনির সফিক স্মরণসভায় স্মৃতিচারণা করেন।স্মরণসভার একাধিক বক্তা বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তারেক মাসুদ ভবিষ্য ৎ প্রজন্মকে জাগিয়ে তোলার প্রমাণ রেখে গেছেন। মিশুক মুনির তাঁর কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তাঁদের মৃত্যুর জন্য সরকার দায়ী। সড়ক ব্যবস্থাপনায় যে ত্রুটি রয়েছে তা কাটিয়ে উঠতে সরকারকে উদ্যোগ নিতে হবে।ছড়াকার আসলাম সানি, সাংবাদিক ফারুক শিহাব, আজিজ সুপার মার্কেটের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ প্রমুখ স্মরণসভায় বক্তব্য দেন। সভাপতিত্ব করেন কবি দিলদার হোসেন।